Thursday, 6 January 2022

পলাশ পালের দুটি কবিতা --

.
পলাশ পালের দুটি কবিতা --
১.
মুক্তির কথা

মাটির প্রাসাদের ওই ভগ্ন স্তূপে আজ‌ও
মোমবাতিরা পরলোকগমন করে।
মরুভূমির সংসারে খুশির বৃষ্টি আসলেই
ক্যাকটাসের আধুনিকতা নষ্ট হয়,
তবুও আমি হারিয়ে যাই এই বিভৎসতায়।
কথার সাথে কথার যুদ্ধ আমায়
টেনে নিয়ে যায় প্রাসাদের বাইরে,
যেখানে বিরহ মাখা কুঁড়ে ঘরের
ভেজা মাটির সুবাস মুক্তির কথা বলে 
আর সেই জোনাকিটা সন্ধ্যার প্রেমে পড়ে।


২.
কথা

প্রতিদিনই সন্ধ্যা এলেই জীবন্ত আলোর প্রতিফলন
বাস্তব চিনিয়ে দেয় আমায়।
পথ হারালেই একটু একটু করে জেগে ওঠে
আমার অব্যক্ত ইচ্ছে গুলো।
ফিকে হয়ে আসে সবুজের মখমলতা,
তবুও অবসর নেয় না ভন্ড আগাছারা।
তাইতো আমি ভালোবাসা দিয়ে বোনা
ফাঁদ পেতেছি 
মুহূর্ত গুলো আবেগের খাঁচায়
বন্দী করবো বলে।
কথারা আজ অপেক্ষায়
কথাদের ভিড়ে হারিয়ে যেতে।

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......