Thursday, 6 January 2022

বীরেন্দ্রনাথ মন্ডলের দুটি কবিতা --









বীরেন্দ্রনাথ মন্ডলের দুটি কবিতা --

ধাঁধা 

প্রফুল্ল তুমি কোথায় থাকো? 
মাঝে মাঝে গুনগুনাও 
দরজা জানালা বন্ধ থাকে। 
কিভাবে যে ঘরে ঢুকে যাও? 
জেট প্লেনের আওয়াজ ছাড়ো। 
ছুটে আসো ভীষণ রেগে। 
এই বুঝি দিলে হূল ফুটিয়ে ।
হাত দুটি যে ঢেকে দেই
তড়িৎ বেগে  সাইড মেরে। 

কিছু সময় ঘোরো  তুমি
আমাকে প্রদক্ষিণ করে 
মনে হয় যেন রাগ দেখাচ্ছো ?
বাগানে ফুটেছে অনেক গোলাপ। 
সেখানে তো তুমি গুন গুনাবে । 
আসছে ধেয়ে  মাঝে মাঝে
জেট প্লেনের শব্দ করে। 
হুল ফুটায় বিষ ঝরাবে। 
ফেলবে কি আমায় অনুরাগের জ্বরে ?

।।।।।।।।।

অভিপ্রায় 

পৃথিবীটা দেখো এক বালুকণার ভিতর 

স্বর্গ টা দেখো এক বনফুলের ভিতর। 

অনির্দিষ্ট কাল হাতের মুঠোয়

অনন্ত  পরিক্রমা এক ঘন্টায়। 

আমি নই পারদর্শী নির্দিষ্ট কোন

পরিকল্পনায় ।

শুধু আমার সঙ্গে দেখা করো 

কোথাও উন্মুক্ত প্রান্তরে 

নীল আকাশের নিচে

প্রাণবন্ত জীবন্ত হয়ে। 

।।।।।।।।।।

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......