সুবীর চট্টোপাধ্যায়ের দুটি কবিতা--
ভাত
সব হাই ওয়ে গুলো পথ হারিয়ে ফেলেছে
তার জটে জটিল জীবন !
অপলক তাকিয়ে থাকে আকাশের দিকে
তার পায়ের কাছে ফুটছে ভাত !
সাদা ভাতের গন্ধে মাতাল হয়ে আছে কোলের ছেলেটা ! বড় ছেলেটা লোলুপ চোখে তাকিয়ে
থাকে ফুটন্ত শিউলি ফুলের দিকে !
ও চোখের খিদের আগুনে চাঁদ ওঠে !
////////
নক্ষত্র
শেষরাতে চাঁদের সঙ্গে
শরীরি খেলা খেলেছি অনেক
সমস্ত ক্ষত থেকে অনেক পুঁজ রক্ত নিয়েছি
জ্যোছনার কণায় কণায় পায়রা
উড়তে উড়তে খাদের কিনারে
অনেক অশ্বথ্থ বট শিমুলের শিকর আঁকড়ে ধরেছে পাহাড়টাকে সঙ্গম লিপ্সায়
মেঘে মেঘে বৃষ্টির নূপুর বাজে নীল নীলে
দূরআকাশ থেকে তা দেখে নক্ষত্রেরা জ্বলে !
No comments:
Post a Comment