Wednesday, 5 January 2022

প্রেরণা বড়ালের দুটি কবিতা--




প্রেরণা বড়ালের দুটি কবিতা--  

নিশিথে     

জাম হাতে যামিনী কাটায় কেহ কেহ।
সোহাগের উজানে ভেসে চলে কেহ কেহ।
লালসার নেশায় নিশি জাগে কেহ কেহ। 
ক্ষুধার জ্বালায় তারা গোনে কেহ  কেহ।
রাত্রি তে নিদ্রায় ঘুমে ঢুলুঢুলু কেহ।
নিশ্চুপ নিঝুম অপলক চোখে কেহ।
কাটায় স্বপন দেখি শর্বরী কেহ কেহ।
হারায় জীবন দ্যুতি আধাঁরে কেহ কেহ।
প্রেরণা বড়ালের দুটি কবিতা--

পৃথিবী     

ধরনীর সুন্দরতা নিয়ে, 
লিখেছেন অনেক লেখক কবি।
সত্যিই অতুলনীয়,
এই পৃথিবীর অপরূপ ছবি।
ধন্য আমি জন্ম নিয়ে,
এই ধরিত্রীর বুকে।
স্বর্গ নরক দুটোই দেখি,
হেথায় লুকিয়ে থাকে।
খুঁজে নাও তুমি,
তোমার মত করে।
কিছুই পাবে নাকো মরণের পরে।

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......