Wednesday, 5 January 2022

ব্রহ্মচর্য--সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়


ব্রহ্মচর্য--সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়

নিরাপদ দূরত্বে থেকে হাতের চেটো মাপে চোরাবালি 
এভাবেই ঘন হয়ে বসলে দীর্ঘায়ু হয় উত্তাপ 

একদা প্রেমিক অথবা প্রেমিকা সেজেছিল যেসব মুখ
আড়ালে আড়াল রেখেছে তারা আজ সহজে।

আমরা হাতে হাত রেখে ভিজছি গোপন স্নানে।

যথাযথ দাহ্য পেলেই পোড়াবো মলিন নথি  । 

 বর্ষশেষের বিমুগ্ধ শৃঙ্গার ভাসিয়ে দেবে ব্রহ্মচর্য।

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......