Wednesday, 5 January 2022

বিমূর্ত--সুমনা ভট্টাচার্য্য

বিমূর্ত
সুমনা ভট্টাচার্য্য

স্যাঁতস্যাঁতে অন্দর ,বাইরে পাত পেতে খেতে বসা রোদ…
এসব যদিও আর একবার মনে করিয়ে দ্যায় -

পোকায় কাটা হলদে পাতাগুলো সাধারণত চমকপ্রদ প্রচ্ছদেই মুড়ে থাকে ;

 একটা শালিক ঘাস থেকে খুঁটে খায় সিন্থেটিক রূপকথার ভুক্তাবশেষ -
কাচের শার্সির আড়ালে টুং টাং বেজে ওঠে উল্লাস

ক্রমশ বাঁক নিতে নিতে কিছু কিছু গলি একসময় স্রেফ অন্ধ হয়ে যায় -
সিঙ্কের গায়ে লেগে থাকা এঁটো জানে বছর ঘুরে গেলেও
কিছু প্রবাহ শুধু চিরাচরিত নামেই খ্যাত ;

 করিডোরের দৃষ্টি নদী ধুয়ে দিলে রোদ পিঠে লেপ্টে দেবে ঘনিষ্ঠ সংলাপ…
করোগেট শেডের ছাদে ব্যস্ত পায়রার ডানায়
আর একটা  অস্থায়ী চিত্রনাট্য লেখার প্রয়াস চলে-

নিঃশ্বাসগুলো লম্বা সাঁকোটা পেরিয়ে একসময় দীর্ঘশ্বাস হয়ে ওঠে...

                                   ---------------

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......