বহ্নিশিখার তিনটি কবিতা--
হ্যাপি নিউ ইয়ার
চব্বিশ ঘন্টা পেরিয়ে এখন বারোটা বিশ মিনিট,
হ্যাপি নিউ ইয়ার তৃতীয় দিনে পা দিলো,
গড়াচ্ছি পুরোনো মন-মানসিকতায়,
সুখ শয্যা ছেড়ে নতুন ভোর দেখিনি,
দেখেছি নিউইয়ার গিফট, মেসেজ।
পাঠাতে হবে সুদ সমেতে স্বার্থ বুঝে,
কিছু বা শুধু দায়সারা নিমন্ত্রণপত্রের মতো,
ভাবনাগুলো যে অশুভ তা শুরুতেই সংকেত দিয়ে যায়।
অশুদ্ধতার পরিপাটি আয়োজন,
বছর ঘুরে প্রতিবার নিউ ইয়ার হয়,
সুখ সমৃদ্ধিতে আরো সুখি হতে চাই,
কিন্তু পুরোনো আমিটা আর নতুন হয়ে উঠে না,
বাসি পচা গন্ধে বলে উঠি "হ্যাপি নিউ ইয়ার"।
______
"তোমায় নিয়ে"
ইচ্ছে করে তোমায় নিয়ে
লিখি গল্প গাঁথা
কোন কথা যে লিখবো আগে
ভাবছি সেই সে কথা।
তেমার কথা লিখবো বলে
রাত্রি জেগে থাকি
যা লিখি তা কম হয়ে যায়
অনেক থাকে বাকি।
কোন কথাতে টানবো যতি
কোথায় রাখবো রেশ
ভাবছি যত বাড়ছে তত
ভাবনার নেই যে শেষ।
______
"আগামীর পদধ্বনি "
আনমনে তোমাকে দেখে আসি, এলে কি? একবার,দু'বার,তিনবার,
হাত,পা নিজেই হেঁটে যায়, যেখানে মন পড়ে থাকে,শরীরও সামিল হতে চায়,
অপেক্ষার মুহূর্তগুলো শূন্যতা ছোঁয়ে এলে ক্লান্তিরা ভিন্নমাত্রায় ভুলিয়ে রাখে,
চুপ করে থাকা ভাবনাগুলো কথায় প্রকাশ করতে গিয়ে হঠাৎ ফিরে আসে বিকেল,
সময় গড়িয়ে সন্ধ্যা রাতের সামগ্রিক ছবি ছড়িয়ে দেয় ব্যাকুলমনে শব্দহীন নিস্তব্ধতা,
গন্তব্যে পৌঁছুবার শেষ গাড়িটা ফেল করে ফুটপাত মন অপেক্ষা করে আগামীর পদধ্বনি ।
_______
No comments:
Post a Comment