শেষ / কৌস্তুভ দে সরকার
আর কোনো গম্বুজ নেই, জানো?
স্তম্ভ, মিনার, মঞ্চ,
মহল, মণ্ডপ তোমার বুকে;
তোমাদের বুকে আমার জন্য কোনো জায়গা নেই।
কেন নেই,
তা জানার জন্য আমারও কোনো কৌতুহল নেই।
তবে এটুকু বলতে পারি,
এই যে না থাকার মধ্যে আছি, সেই ভালো।
সমস্ত না থাকার মধ্যে থাকতে থাকতেই
আমি শান্ত সমাহিত হতে চাই।
No comments:
Post a Comment