Sunday, 2 January 2022

অরুণাভ মাইতির দুটি কবিতা--

অরুণাভ মাইতির দুটি কবিতা--

জাগা

অমর পালের কণ্ঠে জেগে উঠে ভাবি,
যে হরির আকাঙ্ক্ষা শুধু জয়ধ্বনি
সে ক্যামনে স্পর্শে দেবে পার?
এমনিতে স্বর্গচ্যূত আমি অমিত বিদ্রোহী,
অহমে পরাভূত এ বিশ্ব-সংসার।
তারপর বিবস্বান নৈর্ঋতগামী
জেগে ওঠে আমার ভিতর অর্বূদ আমি;
লড়াই - এ যে টিকে থাকে, তার আমি- তুমি বাদ,
তার মৎস অক্ষি আর তুমিই ধ্রুবতারা
ঔর ম্যায় তো দাসী জনম জনম কি...


ঘোর

সূর্যের কমলা মাখা ভোরকে বলি ডেকে দিতে,
লেপের ভেতর থেকে টেনে রাখে ঘুম,
উষ্ণতার তৃপ্তি, আলসেমি হেরোইন,
বুঝিনি কখন চেতনা হয়েছে নিঝ্ঝুম! 
(ধন্যবাদান্তে,অরুণাভ মাইতি,প্রযত্নে-মানস কুমার মাইতি,মাইতি ম্যানসন,গ্রাম-দক্ষিণ গোটগেড়িয়া,পোস্ট -বালিচক,জেলা-পশ্চিম মেদিনীপুর, পিন-৭২১১২৪,মুঠিফোন-৯৮৭৪৬৫৫৭৮৫)

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......