শীতের সকাল
অগ্নিশ্বর সরকার
কুয়াশাবৃত চারিধার-
সাদা আঁধার ঘিরে কয়েকটি অবয়ব
একসারি তালগাছ।
ঘোলাটে বুক-চিরে-
কালো সর্পিল দোদুল্যমান ভঙ্গিতে আগুয়ান
পিচের রাস্তা।
একলা মোরগ-
বেলা ভুলে বেশ কয়েকবার উচ্চস্বরে
কোঁকর কোঁ।
মাঠের চাষি-
টুপি মাথায় খাবার ঝোলা নিয়ে
জমির আলে।
স্কুলের পড়ুয়ারা-
মুখে মাস্ক বেঁধে বই নিয়ে
পড়তে যায়।
গ্রামের গৃহিণী
ঠাকুরঘরে মঙ্গলকামনায় ফুলের সাজি নিয়ে
প্রণাম করে।
No comments:
Post a Comment