গোধূলির আঙিনায়--
সন্ধ্যা রায়
গোধূলির আঙিনায় আমি তোমাকে চাই।
বেহাগের আকাশে বাজে তোমার সানাই।
ধামসা মাদোলের বুক ফাটা চিৎকার।
নিশিরাত গভীরের ডিম ডিম ফুৎকার।
পলাশের ফাগুন আকাশ সূর্যের অনুরাগ।
বারুদের গন্ধ আর শিয়ালের হুক্কা ডাক।
আছে বাজির গন্ধ ধোঁয়া ভরা দিগন্ত
এ সবের মিলে কৈ নেই তার অন্ত।
ভালোবাসি বাদ্য সেই মাদোলের ডিমডিম।
চোঙা ভরা সুরা আর বর্ষার রিমঝিম।
আদিবাসী সাথে নেই, আছে তার সিঙ্গা।
বাজাবে কেউ নাকি এসে তার চোঙ্গা।
সলফির এক টানে মাতোয়ারা হয়ে যাও।
তাড়ি টেনে একেবারে নেশা বুঁদ হয়ে রও।।

No comments:
Post a Comment