Thursday, 6 January 2022

জয়া গোস্বামীর তিনটি কবিতা --

জয়া গোস্বামীর তিনটি কবিতা --

"শৈশবের স্মৃতি"

হিমেল শীতের সকালে  কিংবা কুয়াশাচ্ছন্ন ভোরে ,
স্মৃতিচারণ করি শৈশবের পাতায় আনমনে বিভোরে!
হারিয়ে যাই  কখন ও চেনা  রাস্তা ধরে বহুদূরে,
যেখানে শৈশব ছিল পড়ে, স্মৃতি আসে ফিরে!! 

ডোবাপুকুরে  সবাই মিলে  সেদিন তুলেছি শামুক ,
আবার তুলেছি  দুপুরে সেদিন খেলার ছলে শালুক !!
বাধাহীন ভাবে এ মাঠ ও মাঠে সেদিন মন হারাতাম ধানের ক্ষেতে কখনও বিলের পাড়ে ও ঘুরে বেড়াতাম !! 

প্রকৃতির অমোঘ টানে নিজেকে বারে বারে খুঁজে বেড়াই 
কখন ও চোরের মত  হানা দিতাম পাখির বাসায় সবাই!!
দস্যিপনা করে নিজের ঘরে , শান্ত মেয়ে হয়ে ফিরতাম!
দিনের শেষে মায়ের কাছে কত অভিযোগ না শুনতাম !!
শৈশবটা  হারিয়ে গেছে  সেদিন সময়ের স্রোতের টানে কি হবে আজ আবার  অতীতটা স্মৃতির পাতায় এনে!!
কেউ বোঝেনা শৈশবের মনের অতীতের করুণ যন্ত্রণা
বন্দী করে মনটাকে ,স্মৃতিটা আর ফিরিয়ে দেয়না!!

শৈশবটা স্মৃতির পাতায়  আজ আছে অবহেলায় পড়ে, কখনও  দেখি মনের ইচ্ছেতে  ব্যথাতুর অন্তরে!!
খেলার পুতুল আছে ঘুমিয়ে অনাদরে মেঝেতে পড়ে, হারিয়ে যাই ভাবনার ভাব জগতে অন্ধকারে!! 
এক্কাদোক্কার স্মৃতি আসে  ফিরে অজান্তে মনের কোণে , নিজেকে হারাই কবিতার পাতাতে বিধ্বস্ত হয়ে আনমনে!!
ফিকে স্মৃতি রঙিন করে কাব্য সাজাই নিজের ক্যানভাসে স্মৃতির ঘরে শিরোনাম খুঁজে বেড়াই ভালোবেসে!!

"পাহাড়ের প্রেমে"

ফিরে ফিরে আসি খেয়ালি মনে, বুঝতে পারিনা..
হয়ত হৃদয় খোঁজে,  সেটাই কারণ,মন মানেনা..
যত দেখি দু"চোখে  আশা যে আমার মেটেনা ..
এক বার মন চায় ছুঁয়ে দেখতে বলতে পারেনা.. 

ইচ্ছে করে একবার ভালোবাসার  পরশ নিতে...
স্মৃতির বিজন ঘরে তোমাকেই নিয়ে মাততে...
উষ্ণ আলিঙ্গনে বেহুঁশ করো মনের পাতাতে...
এক বার চাই তোমাকে আমার বাহুডোরে পেতে... 

প্রথম দেখা আমার তোমাকে জ্যোৎস্না রাতে ..
ভয় পেয়ে মুখ ঢেকেছিলাম আমার দু-হাতে ..
এমন রূপে আমি স্তম্ভিত ,সেদিন কল্পনার জগতে..
আমার মনের ক্যানভাসে ধরা তোমারই ছবিতে.. 

পাহাড় নাকি বোবা বলে না  কিছু মনের কথা, ....
অবাক হয়ে চেয়ে দেখে রুপসী মেয়ের মনের ব্যথা..
আমি ছুটে ছুটে  আসি নিবিড়  ভালোবাসার  টানেতে ..
ভেসে যাই  তোমার  প্রেমের গভীরতাতে গহীন রাতে... 
পাইনের বন তোমাকে নিয়ে মাতে মধুর রাতে..
মন হারাই আমি নিঝুম রাতে কবিতার অজুহাতে...
দেখি ঝর্ণা  তোমার হৃদয়হরণ করে নিশি রাতে...
তোমার আলিঙ্গনে ঝড়ে পড়ে নিজের ইচ্ছেতে... 

পাহাড়ের নিঃস্তব্ধতায় আমার মন ব্যাকুল হয়ে....
আমি ও নিজেকে হারাই পাহাড়ের কাছে গিয়ে...
কবিতার পাতাতে বন্দী  থাক রঙিন কাব্য দিয়ে...
আমার ভাবনা শুধু আজ ঐ পাহাড়কে নিয়ে...

স্রোতের টানে 

সীমাহীন বালুরাশি দিগন্তে আজ কেমন মিশে গিয়েছে
এই মরুপ্রন্তে এসে মন প্রশ্নের সাথে  মোকাবিলা করে চলেছে!! 
দেখছি শূন্যতা আমাকে কেমন গ্রাস করে নিচ্ছে,
যেভাবে ঢেউ গুলো আছড়ে পড়ে পাড় ভাঙছে! 

একা শুনছি নোনা জলের কান্না অন্তর পুড়ছে,
বিকেলে দেখেছি ক্লান্ত পাখিরা নীড়ে ফিরছে! 

বুকে মরুঝড় আথালি পাথালি করেই চলেছে,
গড়ছে এক পাড় ভাঙছে ,ভাঙাগড়ার খেলা খেলছে!! 
আমার তপ্ত বুকে হৃদয় ভাঙার আজ ঝড় উঠেছে,
সকালের নীল আকাশ  উদভ্রান্তের  মত উড়ে চলেছে!! 
মন আমার মরুভূমিতে যে কেনো  পরিণত হয়েছে?
খুঁজি আমি এক মুঠো সুখ এই পড়ন্ত বিকেলের কাছে!! 
নিষ্ফল হই শুষ্ক মরু তটে এসে  দিগন্তের কাছে,
কত অভিমান বুকে নিয়ে মন সমুদ্রের কাছেই ছুটছে!! 
ভাঙা মনে এক অন্তহীন বেদনা স্পর্শ করেছে,
ক্লান্ত মন কি যেনো অনন্তে একা খুঁজে বেড়াচ্ছে ! 
ভালোবাসা আজ মরিচিকা আবেগে স্বপ্নে ধরা দিয়েছে, তোমার ভয়ঙ্কর রূপে মন আজ ভয়ে ভীত হয়েছে! 

উত্তপ্ত বালুরাশি আজ কোন মায়াতে  শুধুই টানছে,
আকুল ব্যাকুল তোমার পরশেই মন জাগরিত হচ্ছে!! 
ফিরে আসি তোমার উষ্ণতায় পাবার জন্য মন কাঁদছে,
সমুদ্রের স্মৃতি অনন্ত ভালোবাসায় স্রোতের টানে বয়ে চলেছে!!

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......