Thursday, 6 January 2022

হৃদয়ের ভাষা--সীমা ব্যানার্জী রায়

রেপ্লিকা


রেপ্লিকা হৃদয়ের ভাষা
সীমা ব্যানার্জী রায়

হৃদয়ের ভাষা লক্ষ্যে হয়েছে অতীত 
ধরা তো যায় না, বাকশূন্য রহিত
ভাবলেশহীণ দৃষ্টি গিয়েছে দূরে
অক্লেশে কেন আমাকে রেখেছে ধরে

দলছুট কারা আমারই ছাতার নিচে
বাউলবাগানে ভ্রমরা ঘুরছে মিছে
পাটেপাট করা ভুলগুলো বুঝে গেছে
জয় পরাজয়ের ছায়াটি সঙ্গে আছে।

ভালোবাসার বর্ণ খসে পড়ে
তুমি তিতুমীর নকশা দ্বিপ্রহরে 
বুঝি না কিছুই, সবই কল্পনা ডানা
অবসোলিট প্রাণের রেপ্লিকা বয়ে আনা।

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......