Monday, 3 January 2022

চেতনাও লুঠ হয়---শিখা মালিক

চেতনাও লুঠ হয়
শিখা মালিক
---------------------------------
আমার  চেতনা লুঠ হয়ে গেছে অন্ধকার গ্রহের উন্মাদ কিছু অবক্ষয়ের কাছে ,
শূন্যতে বসে দেখছিলাম চেতনার উপর ওরা ঝাঁপিয়ে পড়ে কাটা ছেঁড়া  করছে আর আমার বিবেক ধিক্কার  জানাচ্ছে।
সমালোচনার ছুরি চেতনাকে চিরে ফালা ফালা করছে ।
অনন্ত রাত্রির  আলো বুঝিবা পথ হারায় কোন গুহাচিত্রে যেথায় আদিম পোষাকে মানবী ভবিষ্যতের বীজ বোনে ।
সামাজিক অবক্ষয় লুঠ করা চেতনার গভীরে শুধু  খোঁজে  শারীরিক  অঙ্গ প্রত্যঙ্গ, জেগে ওঠো বিবেক মেরুদণ্ড সোজা করে  অবক্ষয়ের মূলে করো কুঠারাঘাত,থামুক ওদের বিদ্রুপাত্মক  হাসি যা কিছু  হোক মলিন যা কিছু হোক বিলীন ।

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......