Monday, 3 January 2022

ডাঃ সুভাষ চন্দ্র সরকার--*তৃষিত মন*

ডাঃ সুভাষ চন্দ্র সরকার

*তৃষিত  মন*
-------------------

তৃষিত  হিয়া খুঁজে বেড়ায় 
অনন্ত চির প্রেমের পিয়াসে;
তাই শ্যাম সোহাগী  বৃন্দাবনের 
পথে ধায়,তৃষিত  হিয়া 
বাধা নাহি মানে কণ্টকাকীর্ণ 
গিরিপথ, বৃক্ষ তরুলতা পক্ষী
আনন্দে আন্দোলিত হয় যেন 
পূর্ণ হয় রাধিকার মনোরথ।।


*হঠাৎ দেখা*
---------------------

ট্রেনটা থামলো কানপুর স্টেশনে;
হঠাৎ জানি না কেন
তিতলীর নাম টা পড়লো মনে, 
কখনো বলতে পারিনি 
আমি তোমায় ভালোবাসি, 
জানিনা কেন জড়তা ছিলো মনে। 

উতলা হলো মন;
এতো নাম থাকতে তিতলীর
নাম টা মনে এলো,
এমন সময় এসে দাঁড়ালো 
ডাউন  হাওড়া গামী দুরন্ত এক্সপ্রেস ;
জানলার সোজাসুজি নারী কন্ঠে 
আমার নাম ধরে ডাকলো।
চোখ তুলে দেখি শাল গায়ে 
বসে আছে আমার স্বপ্নের তিতলী।

অবাক চোখে তাকিয়ে বললাম ;
সত্যিই তুমি সেই তিতলী?
কেমন আছো ;কোথায় থাকো?
উত্তরের আগেই ট্রেন ছেড়ে দিলো
আমি তাকিয়ে রইলাম 
ট্রেন চলে যাওয়া পর্যন্ত,
জানিনা কেন হলো দেখা ;
আমার  অপেক্ষার নেই  অন্ত,
এমনি ভাবে চলে যাবে আমার 
জীবনের শেষ বসন্ত।।

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......