অদৃশ্য আহ্বান
........... ..............
মহুয়া বিশ্বাস
অন্ধকার নির্জনতায় সে যেন
এক চিলতে আলোর কণা...
কিম্বা ভোরে ফোঁটা
সাদা শিউলির বোঁটায়
গেরুয়া রং মাখা স্বচ্ছ হৃদয়!
যে হৃদয়ের গভীর গহ্বরের
সুদৃঢ় টানে আমার অস্ত-উদয় ;
কিসের টানে বারে বারে....
জোঁয়ার- ভাঁটা খেলে----
কিসের টানে হায়....
নদী মোহনার দিকে ধায়।
সবাই জানে কার কারণে
দিবস এতো আলো..
কার বিহনে গভীর রজনী
নিস্তব্ধ আর এতো কালো!
রবি জানে. তার আলোকস্পর্শে
কতশত ফুল শত রঙের ধারায়
প্রস্ফূটিত হয়ে অপূর্ব শোভিত....
আর ভ্রমরের হৃদয় আনন্দে বিহ্বলিত!
গভীর রজনীতে রঙহীন পুষ্প জন্মে...
কিন্ত নম্র, শ্বেত,পবিত্র ও কান্তিময়...
যার শুভ্রতা মনকে করে
সুস্থির ও শান্তিময়।।
----------------------------
অসাধারণ লেখনি কবি।
ReplyDelete