Monday, 3 January 2022

বাজি-শমিত কর্মকার







জনবাজি
---------
শমিত কর্মকার।
 
কেউ ভাবে এই তো সব, 
পেয়ে গেলে জীবন গুছিয়ে নেবো। 
সত্যি করে যদি ভাবি পাওয়া কি সহজ? 
পেতে গেলেই অনেক কষ্ট, 
শুধু মনে হয়  পেয়ে তো যাবোই। 
ভাবনার গভীরে যদি যাই, 
তখন মনে হয় এটা পাওয়ার যোগ্য আমি। 
তবুও আমরা চাই, কিছু যদি পাই। 
দেখিয়ে দেওয়ার রাস্তা এটা, 
প্রতিযোগিতায় নিজেকে জিতিয়ে নেওয়া।
পারলে তুমি হবে হিরো, 
না পারলে ব্যাঙ্গ বিদ্রুপের পাত্র তুমি। 
তাই পাওয়ার জন্যই সংগ্রাম সংগ্রাম করে বেঁচে থাকা।
        ******

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......