উলঙ্গ প্রকৃতি এবং অন্তর্বার্তা / পশুপতি ভদ্র
সেইসব অন্তরঙ্গ আলাপ,
প্রকৃতির সংলগ্ন পাতায় রোদে সেঁকা সৌন্দর্য,
অ্যানড্রয়েড ফোন এবং বৈঠকখানা
পৃথিবী যেন অনেকটা উজ্জ্বল।
গুচ্ছের সরলরেখা,
পৃথিবীর অপূর্ব আগ্রাসনে সংশ্লিষ্ট ভালোবাসা
আনন্দ সুখে চূড়ান্ত সঙ্গীত।
সূর্যমুখী চাষ,
চৌহদ্দির নির্দিষ্ট আড়ালে অনুরূপ অনুচ্ছেদ
ঢোল, মাদলে প্রান্তিক জনগোষ্ঠী।
কল্পনার বীজ
মুঠো ফোন, ধূর্ত ইন্টারনেটে অসাধু এক রচনা
স্বচ্ছ কাঁচে কিছুক্ষণ।
প্যান্ট, অন্তর্বাস
ব্যাক্তিগত হোয়াটস অ্যাপে আকর্ষক আপেল,
নিখিল কসরতে উলঙ্গ প্রকৃতি।
___________________________
No comments:
Post a Comment