Monday, 3 January 2022

তুই এলে--অঞ্জলি চক্রবর্তী

তুই এলে  / অঞ্জলি  চক্রবর্তী
     --------------

  তুই এলে,সূর্য ওঠে প্রাতে ।
  আলোর খেলায় মাতে ফুল।
 তুই এলে,জমাট বাঁধা দুঃখী অন্ধকার-
আপন গুহায় ফিরে যায়

তুই এলে প্রথম জলের ঢেউ,
সোনা হয়ে চিকন ছড়ায়।
তুই এলে এ আপন ঘর--
আপন হয় সূর্যমূখী রঙে।

এ তোর ক্যামন খেলা ?
আসাতেই যাওয়া ।
তবু আয়,কত প্রতীক্ষার শেষে--
মনে আয় মন ছুঁয়ে থাকি,
আর সব দূরে যাক্ অসম সময়।

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......