Sunday, 2 January 2022

তুুমি অসময়ে এলে-- বিশ্বজিৎ রায় চৌধুরী

তুমি অসময়ে এলে
বিশ্বজিৎ রায় চৌধুরী

অনাগত প্রেম দিবারাত্র লেহন করেছে হৃদয় ,
বহু রক্ত ঝরা পালকের মত মাটিতে আশ্রয় 
নিয়ে সুবাতাসের প্রতীক্ষায় আরও ঝরে গেছে
তবু সত্যিটাকে বুকে নিয়ে বলে গেছে সে আসছে
অবসৃত যাপন শেষে প্রেম যমুনায় সে ঐ ভাসছে,
আবরণ সরিয়ে , অবগুণ্ঠন উন্মোচন করে দেখি
সত্যি এবারে হৃদয়ের ঊষর রুক্ষ তটিনীর ক্রোড়
প্লাবন এনে পিপাসার্ত চেতনার সিক্ত দুটি কর
ভালবাসা ভরিয়ে দিতে কাঙ্ক্ষিত ঋজু প্রেম 
সত্যি বাসনাকে পূর্ণতায় রাঙিয়ে প্রেম আসছে
হয়তো যাপনকাল রইবে না বহুকাল , তবু তুমি
এলে প্রেম শুধু অসময়ে এলে প্রেম দিবস মলিন।
রক্ত ঝরার দিন পালকের মত আজ খুব হালকা,
ক্ষয়িষ্ণু পথ আমার চড়াই উৎরাই পথ রেখা
বিলম্বিত দীঘল চাউনি কেন মেলে দিল পলকের
কুশদাম , বৃথা তবে আস্ফালন প্রেম ও নিবেদন ।

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......