Wednesday, 5 January 2022

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা--
আমরা

সুখ নামের পাখিটার গা ছুঁয়ে দিতেই/
ঝর ঝর করে ঝরতে লাগল নোনা জল/
আর দুঃখ নামের সাগরটা ভর যুবতী হয়ে উঠল /
তাতে আমি তুমি সবাই সাঁতরাতে থাকলাম/
তুমি আড় চোখে আমায় দেখে ভাবলে ---/
পাখিটার কোনো খবর নিশ্চয় আমার জানা/
আমি ভাবলাম তার ঠিকানা অবশ্যই তোমার আস্তিনে লুকোনো/
এই ভাবে আমরা পরস্পরকে অবিশ্বাস করে/
প্রতিষ্পর্ধি হয়ে উঠলাম।/
অনিকেত আমরা নোনা জলে ভাসতে ভাসতে
হাবুডুবু খেতে খেতে লড়াকু হয়ে উঠলাম/
নোনাজল নিভিয়ে দিল আমাদের পিলসুজের পিদিম/
আর টেক্কা দেওয়ার নিষিদ্ধ গোপন ফন্দীতে/
বিষিয়ে গেল আমাদের গহীনতম স্থান/
অথচ তুমি, আমি কিংবা আমাদের যে কেউ ডুবে যেতে দেখলেই/ 
আমদের হাত অজান্তেই এগিয়ে যায়
##########

 ঘর

 শীত নাকি একটা ঘর চেয়েছিল/
 যেখানে সে তার রুক্ষতা ও শীতলতা/ কুলুঙ্গিতে তুলে রেখে উষ্ণ হতে চেয়েছিল/
 এই গল্প আমায় কে কখন শুনিয়েছিল মনে নেই/
 প্রতি শীত রাত ফেরি করে/  হিমশীতলতা বুকে জড়ায় /
 তুষারের শয্যায় বরফের  সহবাসে ওম খুঁজি/
 অনন্ত আকাশের একঝাঁক তারাদের ভিড়ে দেখি/
নৈঋত কোন লাল----/
 হিম জড়ানো আশ্রয়হীনদের
 গল্পগুলো রকমফেরে একই/
#######################

অদিতি ঘটক

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......