Monday, 3 January 2022

জয়িতা ভট্টাচার্যর কবিতা--

জয়িতা  ভট্টাচার্যর কবিতা--

নাব্যতা

এই যে উড়ন্ত জীবন তোমার,
ঘাসফুলেদের সাথে হোলিখেলা,
আমাকে ভিখারি করে।
     #                #
জীবন থমকে দাঁড়ায় 
ছায়ায় 
গলে গলে পড়ে বিষণ্ণ দুপুর
        #             #
তোমার রঙিন খেলায় বরাবর
বেরং
  আমি...
একদিন,
 তুমি রেখে এলে
কয়েকটি কাশফুল  
নদীর ধারে
কী মনে করে, গোপনে,
      #                #
এখন
ভিজে মাটি তোমাকে চায়
এখন
  কুলভাঙা ঢেউ তোমাকে চায়
           #                   #
আসবে না!!

ছিন্ন পালক

তুমি না এলে মাথায় আকাশ ভেঙে পড়ে
তুমি না এলে সময় স্তব্ধবাক।
পথহারা গাভীর করুণ কান্নার মতো বিষাদ।
রাত ঘরে ঢোকে চুপিসারে 
নগ্ন শরীরে  চিৎ 
কাগজ কলম
 শূন্য হৃদয় আমার
চাঁদে গ্রহণ লেগেছে  যেন।
পৃথিবী অযথা ঘুরপাক খায় 

ছেঁড়া পালকের মতো ঝরে ঝরে 
ঝরে পড়ে চাঁদ 
তুমি জানো
তুমি ত জানো সবই

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......