Wednesday, 12 January 2022
সাবিত্রী দাসের দুটি কবিতা--
Thursday, 6 January 2022
হৃদয়ের ভাষা--সীমা ব্যানার্জী রায়
জয়া গোস্বামীর তিনটি কবিতা --
দ্বৈরথ / পৃথা রায় চৌধুরী
পলাশ পালের দুটি কবিতা --
বীরেন্দ্রনাথ মন্ডলের দুটি কবিতা --
Wednesday, 5 January 2022
সুবীর চট্টোপাধ্যায়ের দুটি কবিতা--
প্রেরণা বড়ালের দুটি কবিতা--
চির নতুন--করবী দাস
অদিতি ঘটকের দুটি কবিতা--
সম্পাদকীয়---
সম্পাদকীয়---
আসলে আমাদের মধ্যে কিছু কিছু অভ্যাস বা নেশা বাসা বেঁধে থাকে--তা না মদ, না জুয়া না অন্যকিছুর। তবু আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ি কিসের আতুর আবাহনে ? হ্যাঁ, লেখালেখি ব্যাপারটা আমাদের, বিশেষ করে বাঙালিদের মধ্যে একটা বড়ো নেশা।
কখনও এমনি হয়, সময় আর যেন কাটতেই চায় না। আবার অনেকটা সময় আমরা নিজের আজানতেই কাটিয়ে দিই। আনমনা প্রকৃতির দিকে তাকিয়ে থেকে ভাব-বিহ্বল হয়ে পাড়ি। একটা মুহূর্ত আসে যখন এই সব ভাব ভাবনা আমরা অন্যের মধ্যেও প্রতিফলিত হতে দেখতে চাই। নিজের ভাবভাবনাভাষা সবার সামনে মেলে ধরতে চাই। নিজের একাকিত্ব ভুলতে তোমাদেরও টেনে আনতে চাই সেই ভাবনার নেশাগ্রস্ত বাসরে।
অনেক সময় ভালোবাসা, কবিতার ভালবাসায় ডুবে যায়। আমরা বড় লালায়িত থাকি, মন কেড়ে নিতে অনাথ প্রেমিক চেয়ে থাকে প্রকৃতির সাজানো আঙিনায় ও অবশেষে সে খুঁজে ফেরে "তারে"। কারে খুঁজে ফেরে ? কে সে ?
আসলে আমারা জীবনভর আমাদের প্রেমিক প্রেমিকাকে খুঁজে ফিরি--খুঁজে ফেরা মনবাসনা বয়সের তারতম্যে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে ধরা পড়ে। বালক, কিশোর, যৌবনের ভালোবাসা, চাওয়া-পাওয়ার বদল হয়। আবার বার্ধক্যের চাওয়া-পাওয়া হয় সম্পূর্ণ অন্যরকম। তখন 'তারে' খুঁজে ফেরার অর্থ হয় অন্য রকম, সে সব আধ্যাত্মিক জীবনে শান্তি খুঁজে ফেরার সঙ্গে সঙ্গে আরাধ্য দেবতাকেও বুঝি আমরা খুঁজে ফিরি।
লেখালেখির কিন্তু কোন বয়েস নেই, বিষয়ের তারতম্য থাকতেই পারে। অবসর বিনোদন আমাদের কবিতা গল্প বা লেখালেখিতে ব্যতীত হবে এটাও স্বাভাবিক। এই লেখালেখি একটা সময় অভ্যাসে পরিণত হয়ে ওঠে। আর একটা সময় তা নেশায় পরিবর্তিত হয়ে যায়। তখন প্রতিদিন আমাদের লিখে যেতে ইচ্ছে করে, আমরা মনের ভাবনাগুলি ধরে রাখতে চাই আঁচড় লিপিতে। আমাদের মনে আশা জাগে, আমার নোভাবনাগুলি অন্যে জানুক, আমার মনের সৃজিত ভাব ভাবনাগুলির সঙ্গে সবাই পরিচিত হোক। আমার উদার মনের কথা, আমার লেখার চাতুর্যতার কথা, আমার অবলীলাক্রম কবি আবেগের কথা যে খাতার পাতায ভরিয়ে রেখেছি সেখানে পাঠক-পাঠিকাদের যে বড় প্রয়োজন।
আমরা কম-বেশি যা লেখালেখি করি তা তে অভ্যস্ত হয়ে পড়ি। লেখার একটা তাগিদ আমাদের মনের ভেতর থেকে উঠে আসে। আমরা লেখার মধ্যে বুঁদ হয়ে যেতে চাই, মনের মাঝে এক ধরনের নেশা কাজ করে চলে, আমরা মনের উদ্বেলিত ভাবাবেগ বাইরে উগলে দিতে চাই।
কবিতা পেশা হয় ক'জনের ? কবিতা নেশা হয় অনেকের। এ নেশা স্বার্থের কথা বোঝে না, এ নেশা শুধু মনের খোরাক। তাই বুঝি আমরা শোকে দুঃখে বিরহ বেদনায় কবিতা লিখে যাই।
মূল্যহীন, অথচ মনের দিক থেকে মহামূল্যবান, আমাদের এ নেশার বস্তুটি। আমাদের শরীর লালন-পালন সীমিত দায়গ্রস্ততা। শরীর থেকে মনের খাদ্যখুরাক আরও বেশী গুরুত্বপূর্ণ। শরীর লালনের সঙ্গে সঙ্গে আসুন আমরা লিখি- পাড়ি, মন সৃজন করি, অশান্ত মনকে শান্ত করি, কষ্ট দুঃখকে নিমজ্জিত কলমে ও ঠোঁটে প্রাত্যহিক দিন গুজার করি। কিছু লিখিপড়ি, এই অভ্যাস আমাদের ধ্যান-ধারণার মত মনকেও সমৃদ্ধ করবে।
আমাদের এবারের স্বরধ্বনি ব্লগ পত্রিকা নভেম্বর-ডিসেম্বর, ২০২১ সবাইকে পড়ে দেখতে অনুরোধ জানাই। ভুলত্রুটি পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের পথযাত্রাকে আরও প্রশস্থ করতে আমরা চাচ্ছি আগামী বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রকাশ করব আমাদের বার্ষিকী ছাপা সংখ্যা। এ ব্যাপারে আপনাদের সক্রিয় সহায়তার অপেক্ষায় থাকছি। প্রথম ছাপা সংখ্যাটি আমরা যৎসামান্য মূল্যে রাখতে চাচ্ছি। এ সম্বন্ধে আপনাদের, লেখক- পাঠকদের মতামত ও পথপ্রদর্শন প্রার্থনীয়।-- তাপকিরণ রায়।
সহ সম্পাদকের কলমে--
মানুষের ভয় ভয় ভাবটা যেন কাটছেই না। এক বছর যাচ্ছে মনে হচ্ছে পরের বছর শান্তি ভাবে শ্বাস নিতে পারব।কবে ঠিক হবে সব, আগের মতো সব ঠিকঠাক ভাবে চলবে। এরই মধ্যে চলছে সব কাজ একটু একটু করে। যেমন যার কাজ তাকে তো সেটা করতেই হবে না হলে চলবে কি করে। আমরা যারা সাহিত্য নিয়ে যৎসামান্য কাজ করি তারাও ভাবি পৃথিবী আবার আগের মতো হয়ে উঠুক। সাহিত্য কর্ম আর ভালো ভাবে নির্ভয়ে করতে পারি।-- শমিত কর্মকার।
সহ-সম্পাদকের কলমে --
বৈচিত্র্যময়ী প্রকৃতির মতো মানবমনের গতি প্রকৃতিও বড়োই বিচিত্র। যেকোন একটা অবলম্বনকে আঁকড়ে ধরে থাকতে চায় ।চেতন মনের অগোচরে অবচেতনে বুকের মধ্যে তখন এক এক করে জমা হয় কত শব্দ কত গান কত কবিতা! সে কবিতাও তো আবার যেমন তেমন নয়, এক একটি কবিতা যেন এক একটি গল্পের কথা শোনায় আর শীতের আবহে কুয়াশা জড়ানো ভোরের অন্ধকারে কিংবা মিঠেল রোদে পিঠ পেতে বসে থাকতে থাকতে সেই কবিতা গুলোই যখন এসে জমা হয় এই ঝাঁপির মধ্যে, উথলে ওঠা ভালোবাসায় ঋদ্ধ হয়ে উঠি সকলে,শীতের মরসুমে রিক্ততা নয় পূর্ণতার আনন্দে আপ্লুত হয়ে উঠতে চায় মন।-- সাবিত্রী দাস।
বহ্নি শিখার তিনটি কবিতা--
বিমূর্ত--সুমনা ভট্টাচার্য্য
ব্রহ্মচর্য--সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়
অদৃশ্য আহ্বান.. মহুয়া বিশ্বাস
গোপনকথা--ইন্দ্রাণী ব্যানার্জী
শীতের সকাল--অগ্নিশ্বর সরকার
গোধূলির আঙিনায়--সন্ধ্যা রায়
গোধূলির আঙিনায়--
সন্ধ্যা রায়
গোধূলির আঙিনায় আমি তোমাকে চাই।
বেহাগের আকাশে বাজে তোমার সানাই।
ধামসা মাদোলের বুক ফাটা চিৎকার।
নিশিরাত গভীরের ডিম ডিম ফুৎকার।
পলাশের ফাগুন আকাশ সূর্যের অনুরাগ।
বারুদের গন্ধ আর শিয়ালের হুক্কা ডাক।
আছে বাজির গন্ধ ধোঁয়া ভরা দিগন্ত
এ সবের মিলে কৈ নেই তার অন্ত।
ভালোবাসি বাদ্য সেই মাদোলের ডিমডিম।
চোঙা ভরা সুরা আর বর্ষার রিমঝিম।
আদিবাসী সাথে নেই, আছে তার সিঙ্গা।
বাজাবে কেউ নাকি এসে তার চোঙ্গা।
সলফির এক টানে মাতোয়ারা হয়ে যাও।
তাড়ি টেনে একেবারে নেশা বুঁদ হয়ে রও।।
Monday, 3 January 2022
সান্ত্বনা চ্যাটার্জির গুচ্ছ কবিতা--
নিরাপদ বিশ্বাসের দুটি কবিতা--
তৈমুর খানের তিনটি কবিতা--
শংকর ব্রহ্মর এক-গুচ্ছ (ডজন) কবিতা--
শান্ত শীতলপাটি--রবীন বসু
জয়িতা ভট্টাচার্যর কবিতা--
শ্যামাপ্রসাদ সরকারের দুটি কবিতা--
আমার ভেজা পা-পাতা--তাপসকিরণ রায়
চেতনাও লুঠ হয়---শিখা মালিক
ঊশ্রী মন্ডলের গুচ্ছ কবিতা--
ঊশ্রী মন্ডলের কবিতা--
আমি সাফল্য চাই
আমি সাফল্য চাই ,
কিন্তু কারোর কোনো দেওয়া সুবিধা নিয়ে ;
আমি সফল হতে চাই না l
আমি আমার চেষ্টা..
যোগ্যতার..
ও পরিশ্রমের মাধ্যমেই সফল হতে চাই |
জানি এই সাফল্যই হবে...
এই জীবন স্রোতে ভেসে চলার একমাত্র উপাদান ll
ভেবো কেমন!
আমার উপস্থিতির অভাব..
তুমি বা তোমরা কী বুঝতে পারো ?
যদি না পারো তবে তোমার বা তোমাদের সাথে..
আমার এই বন্ধুত্বের বন্ধন কখনোই সুদৃঢ় হবে না l|
মাঝে মাঝেই তোমার বা তোমাদের দৃষ্টি থেকে ..
ইচ্ছে করেই অনুপস্থিত থাকি,
নিজেকে চেনার মতো ..
সবচেয়ে কঠিন কাজে ব্যপ্ত থাকি ;
ভেবে দেখলাম জীবনের..
সবচেয়ে সহজ কাজ ছিলো অপরকে উপদেশ দেয়া।|
আমি কী তা জানার জন্য ,
এ কঠিন কাজের ভার এক বা একাধিক -
সচেতন অস্তিত্বকে দিতে চাই ,
যার বা যাদের এখন অফুরন্ত সময় ;
সে বা তারাই পারবে..
এই কাজটি সহজ উপায়ে সহজ ভাবে করতে ||
পারবে না,অসম্ভব, সময় নেই !
এ কথাগুলো একদম উচ্চারণ করো না,
জানি মন চাইবে না অকারণ পরিশ্রম করতে ;
একবার অন্তত বিবেক দিয়ে বিচার করো কেমন ।|
জেগে আছি
হাজার হাজার বছর ধরে...
এ জগৎ নিজ জীবন অতিবাহিত করে চলেছে
প্রবাহিত কু আর সু কে নিজের অন্তরে নিয়ে l
গাঢ় অন্ধকারে পূর্ণ রাতটা..
কিছুতেই যেন আর শেষ হতে চাইছে না ,
ধরিত্রীও ক্লান্ত ও অতিষ্ঠ এ কু'য়ের অসীম দৌড়ে l
মনে মনে অস্থির হচ্ছি ..
এ অন্ধকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে ,
চিৎকারে বলি , "কেউ কি আসবে অন্ধকার দূর- করতে ?"
রাতপাখি তীক্ষ্ণ চিৎকারে বলছিলো..
আর বেশী দেরি নাই আসছে সে আসছে ,
তাই ধরিত্রীর মতোই আমিও তাঁরই অপেক্ষায় জেগে আছি l
অহমিকা
ওই ঘুড়ি যতই উপরে উঠুক না কেনো..
লাটাইধারী তাকে যেকোনও সময়ে গোত্তা খাওয়াতে পারে ,
উপর থেকে নিচে ভোঁকাট্টা হয়ে পড়ার পর ;
ফলাফল কি ভীষণ তীব্র হবে ভাবতেও,ভয় লাগে ll
আমিও তো বিধাতার হাতে এক ঘুড়ি ওড়ানো..
অহংকারে পূর্ণ নিজেকে জাহির করার ব্যাপারে ,
উপরওয়ালা যদি কেটে দেয় জীবন ঘুড্ডি অতঃপর ;
ভাবো কি শোচনীয় পরিণতি হবে আমার,তার ত্যাগে !!
ঘোষনা
জানো দ্রুতগতি সম্পন্ন...
ট্রেন কিংবা বাসের জানালার সিট্ ,
আমার বেশ পছন্দের ;
এখান হতেই বাইরের দৃশ্য..
মন ও প্রাণ ভরে উপভোগ করতে পারি l
কিন্তু যখনই বাহিরকে দেখতে চাই ,
তা কখনোই ভালোভাবে দেখতে পারি না ;🗿
শুধু তারা চোখের সামনে থেকে দ্রুত চলে যায় ll
তেমনি মনের গভীরে...
অদৃশ্য সময়ের জীবন গাড়িতে বসে ,
স্মৃতির জানালায় বসি
তখন স্মৃতিরা এক এক করে..
দ্রুত মনের আঙিনায় আসে আবার চলেও যায় |
এই আসা ও যাওয়ার খেলা,
খেলে চলেছে সময় অবিরাম অনবরত প্রতিনিয়ত ;
কোন কিছুই চিরস্থায়ী নয় এটাই ঘোষনা করে যায় ll
লাগাম
আমার আজকাল..
ভীষণ ইচ্ছে করে নতুন কিছু পেতে,ভাবতে l
আমি জানি..
' হয়তো ' শব্দটা সহজেই পাওয়ার মতো-
আরামদায়ক একটা শব্দ ,
যা মাঝে মাঝে মনটাকে বেশ আশাবাদী করে তোলে l
আবার,ইচ্ছে হলো..
কোনো কিছু অর্জনের প্রথম ধাপ,
জানি ইচ্ছে পূরণ হলেই..
ঐ' হয়তো ' সন্তুষ্টি রূপে হানা দেবে ;
আমি সন্তুষ্টিকে এখনই চাইনা..
তাই ইচ্ছেতে একটু লাগাম টানলাম ll
ডাঃ সুভাষ চন্দ্র সরকার--*তৃষিত মন*
শম্পা বণিকের তিনটি কবিতা --
শম্পা বণিকের তিনটি কবিতা -- রোড শো ২০২১ ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......
-
সাবিত্রী দাসের দুটি কবিতা -- ভালোবেসে জ্যোৎস্না চুঁয়েছে স্বপন ছুঁয়েছে মৌন মুখর প্রাণে দিগন্তে মেঘ হাতছানি দিয়ে সোনালী স্বপন আনে।...
-
নিরাপদ বিশ্বাসের দুটি কবিতা-- "তোমার জন্মদিনে" ------------------------- আজ তোমার জন্মদিন, তোমায় নিয়ে ভেবেছি সারাটা ...
-
গোধূলির আঙিনায়-- সন্ধ্যা রায় গোধূলির আঙিনায় আমি তোমাকে চাই। বেহাগের আকাশে বাজে তোমার সানাই। ধামসা মাদোলের বুক ফাটা চিৎকার। নিশির...


